বিজয়কে ভুলে নতুন প্রেমে মজেছেন রাশমিকা

পর্দার বাইরে অনুরাগীদের প্রিয় জুটি ছিলেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দুজনকে নিয়ে ভক্তদের আদিখ্যেতার শেষ ছিল না। তারাও চুটিয়ে করে যাচ্ছিলেন প্রেম। তবে এখন সেদিন আর নেই। বিজয়কে ভুলে অন্য কাউকে মন দিয়েছেন রাশমিকা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শোনা যাচ্ছে, তেলুগু অভিনেতা বেল্লমকোন্ডা সাই শ্রীনিবাসের প্রেমে মজেছেন রাশমিকা। সম্প্রতি নাকি একাধিকবার একসঙ্গে দেখা গেছে তাদের। ধারণা করা হচ্ছে, একে অপরকে ‘ডেট’ করছেন তারা। দিন কয়েক আগে মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের।

এছাড়া এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচাতেও একসঙ্গে উপস্থিত হয়েছিলেন রাশমিকা ও বেল্লমকোন্ডা সাই শ্রীনিবাস। লাল গালিচায় তাদের রসায়নও ছিল চোখে পড়ার মতো। খবর, বিজয়কে ছেড়ে আপাতত সাই শ্রীনিবাসেই মজেছেন কন্নড় অভিনেত্রী।

এদিকে এ বছরের জানুয়ারির শেষে একসঙ্গে ধরা দিয়েছিলেন রাশমিকা-বিজয়। বিজয়ের পরিবারের সঙ্গে সময় কাটাতে দুবাই উড়ে গিয়েছিলেন রাশ। তখন শোনা গিয়েছিল, শিগগিরই গাঁটছড়া বাঁধার তারিখ জানাবেন তারা। কিন্তু তার আগেই শোনা যাচ্ছে, বিজয়কে ছেড়ে অন্য কাউকে মন দিয়েছেন রাশমিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *