মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুুর), প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি বিদ্যুৎ উপকেন্দ্র থেকে শনিবার ভোর রাতে বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করার সময় হাতে নাতে একজনকে আটক করা হয়েছে।
ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ ও কালিয়াকৈর থানা পুলিশ সুত্র জানায়, কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি উপকেন্দ্র-৪ এর বাউন্ডারি ওয়াল টপকিয়ে একদল চোর ভেতরে প্রবেশ করে বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করতে থাকে। এসময় উপকেন্দ্রে দায়িত্বরত লাইনম্যান শাহালম সিসি ক্যামেরায় দেখতে পেয়ে চুর চুর বলে ধাওয়া করে আকবর আলীকে আটক করে। সেসময় অন্যান্য চোরেরা পালিয়ে যায়। পরে ব্যাটারী চালিত একটি অটোরিকশা ও গ্রাউন্ডিং তামার তারসহ আকবর আলীকে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম নাজমুল হাসান বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন।
এসএইচ
