ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
ব্যক্তিগত কারণে তিনি সেখানে গেছেন বলে জানা গেছে। শনিবার (১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন।
ডিবি সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কারণে হিরো আলম ডিবি কার্যালয়ে এসেছেন। তিনি একটি বিষয়ে ডিবি পুলিশের সহযোগিতা চান। এ ব্যাপারে কাজ শেষে বের হয়ে কথা বলবেন।
