Home বিনোদন সুখবর দিলেন দিলেন জয়া আহসান

সুখবর দিলেন দিলেন জয়া আহসান

0
110

চমৎকার একটি আনন্দের সংবাদ দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। আন্তর্জাতিক অঙ্গনে তার আরও একটি অর্জন টিএম ফিল্মস প্রযোজিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’। ১৪তম ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান কমপিটিশনে তৃতীয় স্থান অধিকার করেছে ছবিটি।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এ তথ্য জানান জয়া। প্রকাশ করেন নিজের উচ্ছ্বাসের কথাও।

ফেসবুক পোস্টের ক্যাপশনে জয়া লিখেছেন, ‘চমৎকার একটা আনন্দের সংবাদ দিচ্ছি আপনাদের! এ আনন্দ যেমন আমাদের সবার, তেমনি আমাদের দেশেরও!’

তিনি আরও লেখেন, ‘১৪তম ব্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেলের এশিয়ান কমপিটিশানে বিখ্যাত সব সিনেমার সাথে প্রতিযোগীতায় ছিলো জীবন ঘনিষ্ঠ নির্মাতা আকরাম খানের নির্দেশনায় নির্মিত অনুদানের সিনেমা নকঁশীকাঁথার জমিন! ইন্টারন্যাশনাল এসব সিনেমার সাথে প্রতিযোগিতা করে নকঁশীকাঁথার জমিন সিনেমাটি তৃতীয়স্থান অধিকার করেছে।’

জয়া আরও লিখেছেন, ‘এর আগে সিনেমাটি ইউনেস্কো গান্ধী এওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলো!’

নকশীকাঁথার জমিন জনপ্রিয় সাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত। মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন দুইজন বিধবা নারী। যেখানে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও সেঁওতি।

দুই ভাইয়ের চরিত্রে ভূমিকায় ছিলেন ইরেশ যাকের ও রওনক হাসান। এছাড়া শাহনাজ খুশি এবং বৃন্দাবন দাশের দুই ছেলে দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here