গাজীপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী নূরে আলম সিদ্দিকীর ইফতার মাহফিল

মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নিবার্চনে গাজীপুর-১ আসন থেকে আওয়ামী লীগের থেকে মনোনয়ন প্রত্যাশী নূরে আলম সিদ্দিকীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় কাশিমপুর থানার ভবানীপুর বটতলা এলাকায় নূরে আলম সিদ্দিকীর নিজস্ব কাযার্লয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারের পূর্ব মুহূর্তে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নূরে আলম সিদ্দিকী, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, নিবার্হী সভাপতি সরকার আব্দুল আলীম, কাশিমপুর প্রেসক্লাবেব সভাপতি মো. আমজাদ হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *