Home দেশের খবর ঢাকা স্বামীর বাড়িতে মেয়ের বাবাকে হত্যার অভিযোগ!

স্বামীর বাড়িতে মেয়ের বাবাকে হত্যার অভিযোগ!

0
95

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: স্বামীর বাড়িতে মেয়ের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সরিষাদাইড় গ্রামে। শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টার সময় সরিষাদাইড় গ্রামের নফেস উদ্দিনের ঘরের সামনে টিনের বেড়া দেয়াকে কেন্দ্র করে হাসান মিয়া নামের ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার পর থেকে নিহতের মেয়ে রুবিনা বেগমের স্বামীর বাড়ির লোকজন পলাতক রয়েছে। নিহত পৌরসভার পোষ্টকামুরী গ্রামের মোকছেদ বেপারীর ছেলে হাসান মিয়া ওরফে হাসু (৬২) বলে জানা যায়।

নিহতের স্ত্রী রাবেয়া বেগম অভিযোগ করে বলেন, মেয়ের জামাই প্রবাসে থাকায় তার পরিবারের লোকজন আমার মেয়ের প্রতি অত্যাচার নির্যাতন করতো। থানায় তাদের বিরুদ্ধে অভিযোগও দেয়া হয়েছে। বৃহস্পতিবার আমার মেয়েকে ভয়ভাতি দেখিয়ে তার ঘরের সামনে ১০ফিটের টিনের বেড়া দিয়ে আটকিয়ে দেয়। শুক্রবার সকালে এনিয়ে আমরা মেয়ের স্বামীর বাড়ি গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করলে আমার মেয়ের শাশুড়ী, দেবর সজল, সজলের স্ত্রী শান্তা, সজলের বোন নিলুফা আমাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে সজল লাঠি দিয়ে আমার স্বামীকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে মির্জাপুর থানার ইন্সপেক্টর তদন্ত গিয়াস উদ্দিন জানান, ঘটনার পর থেকেই ওই পরিবারের লোকজন পলাতক রয়েছে। আমরা তাদের আটকের চেষ্টা করছি। নিহতের পরিবার এখন পর্যন্ত মামলা করেনি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। রির্পোট পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here