নিজের একান্ত ইচ্ছের কথা প্রকাশ করলেন মৌসুমী

এখন আর তেমন একটা চলচ্চিত্রে অভিনয় করেন না চিত্রনায়িকা মৌসুমী। মাঝেমধ্যে গল্প পছন্দ হলে ছবিতে নাম লেখান। এবার এ অভিনেত্রী প্রকাশ করলেন তার একান্ত ইচ্ছার কথা। জানালেন মৃত্যুর আগে হজে যেতে চান।

সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে নিজের কয়েকটি ইচ্ছার কথা ব্যক্ত করেন এ নায়িকা তিনি বলেন, ‘প্রথমত আমি বলব আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে। ক্ষমা করে দিবেন। আমার কয়েকটি ইচ্ছে আছে, একটি হলো আমি মারা যাওয়ার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেয়া না হয়। যেন খুব সিক্রেটলি কবর দেয়া হয়। জানাজা হবে। কিন্তু আমি চাই না আমাকে আর কেউ দেখুক।’

এরপর মৌসুমী হজে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করে বলেন, ‘আমি মারা যাওয়ার আগে বড় হজ করতে চাই আমি যেন হজ করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন।’

এ নায়িকা আরও বলেছেন, ‘আমি মারা যাবার পর টিভিতে ধুমধাড়াক্কা ছবি এবং দশর্কদের কাছে অনেক ছবি রয়ে গেছে সেগুলো ডিলিট করে দিবেন। তবে ছবি যদি সংগ্রহ করতে হয় তাহলে মৌসুমী আর্কাইভে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। সেখানেই সবাই আমার সব কিছু জমা দিয়ে দিবেন। যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোন কাজ মনে হয় আর্কাইভে রাখলে ভালো হবে বা গবেষণার কাজে আসবে তবে সে উদ্দেশ্যই ছবিগুলো সংরক্ষণ হবে। অবশ্যই বাছাইকৃত ছবিগুলো জমা দেয়া হবে, এছাড়া অন্য সব কিছু ডিলিট করে দিলে ভালো হবে।’

সবশেষে এ তারকা জানান, মৌসুমী ওয়েলফেয়ার নামে তার একটি সংগঠন আছে। তিনি চান সেটা তার মৃত্যুর পরও সচল থাকুক। যে উদ্দেশ্যে সংগঠনটি গড়ে উঠেছে সেসব সম্পন্ন করার জন্য অনুরাগীদের অনুরোধ করেন এটি সচল রাখতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *