Home দেশের খবর সিরাজগঞ্জে তেলবাহী লরির ধাক্কায় ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জে তেলবাহী লরির ধাক্কায় ২ জনের মৃত্যু

0
485

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশায় তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী গঙ্গাপ্রসাদ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন অটোরিকশাচালক আব্দুল হাই (৩০) ও অপরজন অটোরিকশার যাত্রী ছিলেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মিজানুর রহমান নামে আরেক যাত্রী গুরুতর আহত হওয়ায় তাকে শাহাজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সন্ধ্যার দিকে একটি তেলবাহী ট্যাংকলরী একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি একদম দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। এ সময় আরও এক জন গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর ট্যাংকলরিটি দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here