শাকিবের জন্মদিনে বুবলীর শুভেচ্ছা, নীরব অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুজনই আবার চিত্রনায়ক শাকিব খানের সন্তান জয় ও বীরের মা।

অপু বিশ্বাস শাকিবের প্রাক্তন স্ত্রী, আর বুবলী এখনও বর্তমান নাকি প্রাক্তন, তা নিয়ে রয়েছে নানা গুঞ্জন। সে যা-ই হোক, শাকিবকে নিয়ে এই দুই নায়িকা মাঝে মধ্যেই ফেসবুকে এক অপরকে নানা বাক্যবাণে জর্জরিত করেন। তবে ব্যতিক্রম দেখা গেল নায়কের জন্মদিনে।

মঙ্গলবার (২৮ মার্চ) শাকিবের জন্মদিনে ভক্ত-অনুরাগী-শুভাকাঙ্ক্ষী ও শোবিজ অঙ্গনের অনেক তারকাই ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। বুবলীও অভিনেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, ভাসিয়েছেন ভালোবাসায়। তবে ফেসবুকে একদমই নীরব অপু। নেই কোনো শুভেচ্ছা বার্তাও।

এদিকে সকালে শাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন বুবলী। সেই ভিডিওতে দেখা যায় ছেলে শেহজাদ বীরের সঙ্গে খেলছেন শাকিব। ভিডিওটি পোস্ট করে ভালোবাসার ইমো জুড়ে দিয়ে বুবলী লিখেছেন, ‘হ্যাপি বার্থডে।’

বুবলীর এই পোস্টে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন শাকিবকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *