বাজারে গেলে প্রচুর প্রেসারে পড়ি: সাইমন সাদিক

বেশ সাদামাটা জীবনযাপন করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাইমন সাদিক। শুটিংয়ের পাশাপাশি সন্তানদের স্কুলে নিয়ে যাওয়া, বাজার করাসহ নিত্যপ্রয়োজনীয় কাজ নিজেই করেন এ অভিনেতা।

সোমবার (২৭ মার্চ) বিকেলে ফেসবুক স্ট্যাটাসে নায়ক লিখেছেন, ‘ইদানিং প্রচুর প্রেসারে পড়ে যাই, বাজারে গেলে! কারণ বাসার বাজারটা আমিই করি।’

তার সেই স্ট্যাটাসে মিশা সওদাগর মন্তব্য করেন, ‘আর বলিস না ভাই জিন্দেগি শেষ। না পারি ছাড়তে, না পারি বলতে…জীবন।’ জবাবে সায়মন লেখেন, ‘ভাইয়া, কি বলেন!’

অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‘আমিও করি, মানে বাসার সবকিছু।’ তার মন্তব্যের প্রতিউত্তরে সায়মন লেখেন, ‘আপা, এখানেই তো সমস্যা!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *