মির্জাপুরে সাংবাদিকের পিতার ইন্তেকাল

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর সাংবাদিক সংস্থার কার্যকরী সদস্য ও দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. রুবেল মিয়ার পিতা জলিল মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার রাত ১১টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে গাজীপুর জেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (২৭মার্চ) বেলা ১১টায় মির্জাপুর কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মরহুমের মৃতদেহ পোষ্টকামুরী কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকসন্তপ পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করছেন তার বড় ছেলে সাংবাদিক মো. রুবেলে মিয়া।

এছাড়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মির্জাপুর সাংবাদিক সংস্থার সভাপতি মাজহারুল ইসলাম শিপলু ও সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেনসহ অন্যরা।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *