Home আলোচিত সুখবর দিলেন নায়িকা আঁচল

সুখবর দিলেন নায়িকা আঁচল

0
496

বরাবরের মতো এবার ঈদেও হাসান জাহাঙ্গীর আসছেন চমক নিয়ে। ঈদ এলেই হাসান জাহাঙ্গীর এর সঙ্গে চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকারা নাটকে অভিনয়ের জুটি হয়ে থাকেন। এর আগে পপি, শিমলা, শাহানুর, মৌমিতা মৌ, রত্না, মুনমুনসহ অনেককেই দেখা গেছে তার জুটি হতে। এবার চিত্রনায়িকা আঁচলের সঙ্গে জুটি হয়ে চমক দিলেন এই অভিনেতা ও নির্মাতা।

ঈদ উপলক্ষে সাত পর্বের নাটকে জুটি হয়েছেন তারা। এর নাম ‘এন্ট্রি হিরো’। এ নাটকে আরও অভিনয় করেছেন খল অভিনেতা ডন। আছেন সাব্বির আহমেদ, অনন্যা অনু, আইভি নুর, কামরুল বাহার, শরিফ সরকার, আশরাফ কবির, জাহিদ ইসলাম, চাঁদনীসহ অনেকে।

নাটকটি ঈদ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করেছেন হাসান জাহাঙ্গীর।

তিনি বলেন, ‘বেশ মজার গল্পের এই নাটক। দর্শক দেখে আনন্দ পাবেন। আমি এর আগেও আঁচলের সঙ্গে কাজ করেছি। আমাদের ‘বডিগার্ড’ নাটক হিট ছিল। আবারও নতুন নাটক নিয়ে হাজির হচ্ছি। আশা করছি আগের নাটকটির মতো ‘এন্ট্রি হিরো’-ও ভালো লাগবে সবার।’

এ নাটক নিয়ে আঁচল বলেন, ‘হাসান জাহাঙ্গীর ভাই প্রিয় একজন মানুষ। তার সঙ্গে আগেও কাজ করেছি। নতুন নাটকটি দারুণ হয়েছে। ঈদ আয়োজনে এটি দর্শককে মুগ্ধ করবে বলেই আমার বিশ্বাস।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here