আমিনুল ইসলাম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ফুলবাড়ী প্রেসক্লাবে রোববার (২৬ মার্চ) আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়া সাদাত মন্ডল, কোষাধ্যক্ষ ধীমান চন্দ্ৰ সাহা, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী ও কার্যনির্বাহী সদস্য আব্দুল কাইয়ুম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নিয়েছে ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোকাররম হোসেনসহ অন্যান্য সদস্যরা।
আলোচনা শেষে ফুলবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়া সাদাত মন্ডল দোয়া পরিচালনা করেন।
এসএইচ
