মো. দেলোয়ার হোসেন কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন চন্দ্রা বিট এলাকায় পৃথক দুটি উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারী বন বিভাগের কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭মার্চ) সকালে উপজেলার বিশ্বাস পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জানা যায় সম্প্রতি বনের জমিতে অবৈধ ভাবে গড়ে উঠা উপজেলার বিশ্বাস পাড়া এলাকায় ওসমান আলীর আধা পাকা বাড়ি ও মাসুমা বেগমের ৫টি দোকান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয়। এতে বন বিভাগের কোটি টাকা মূল্যের ১০ শতাংশ সম্পদ উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন, চন্দ্রা বিট কর্মকর্তা নুর মোহাম্মদ পুলিশ সদস্য ও বন প্রহরীরা।
উপজেলার চন্দ্রা বিট কর্মকর্তা নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযানে কোটি টাকা মূল্যের ১০ শতাংশ সরকারী বনবিভাগের জমি উদ্ধার করা হয়েছে। আমাদের এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। বনের জমিতে নতুন করে আর কোন অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।
এসএইচ
