রংপুরে ইভিএমে ভোট বিড়ম্বনা দূরীকরণে বায়োমেট্রিক পাইলটিং শুরু

সাইফুল ইসলাম মুকুল স্টাফ করেসপন্ডেন্ট রংপুর: ইভিএমে ভোট বিড়ম্বনা দূরীকরণে রংপুরে বায়োমেট্রিক পাইলটিং শুরু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে ভোট বিড়ম্বনা দূরীকরণে দেশের ১০ বিভাগের মত রংপুর মহানগরীতে শুরু হয়েছে ১৭-১৮ সালের ভোটারদের মধ্যে বায়োমেট্রিক পাইলটিং কর্মসূচি।

সোমবার (২৭মার্চ) সকালে রংপুর সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের কারামতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ পাইলটিং উদ্বোধন হয়।

তিনদিনব্যাপী বায়োমেট্রিক পাইলটিং কর্মসূচিতে অত্র ওয়ার্ডের ৪০৫ জন ভোটারের মধ্যে চলছে এ কার্যক্রম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটের কার্যক্রম চলমান রাখতে এ কর্মসূচি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এ কার্যক্রম পর্যায়ক্রমে সিটি এলাকার ৩৩ টি ওযার্ডের ১৪ হাজার ৯ শ ৯৬ জন ভোটারের মধ্য শুরু হবে।

এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন জানান বায়োমেট্রিক পাইলটিং কর্মসূচি দেশের ১০ টি বিভাগীয় মহানগরী এলাকায় চলছে। এটি সফল হলে যেসব এলাকায় ইভিএম ব্যবহার হবে, সেই সব এলাকায় এ বায়োমেট্রিক কর্মসূচী শুরু করা হবে।

উদ্বোধনী কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন, রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকতা রেজাউল করিম, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর চান্দু মিয়াসহ অন্যান্যরা।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *