Home প্রধান খবর ছেলেকে বাসার ‘লিডার’ আখ্যা দিয়ে যা বললেন বুবলী

ছেলেকে বাসার ‘লিডার’ আখ্যা দিয়ে যা বললেন বুবলী

0
393

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্টার কিড শেহজাদ খান বীর। বাবা শাকিব খান ও মা শবনম বুবলীর তারকাখ্যাতির সুবাদে ছোট্ট বীরও তারকা বনে গেছে। তাকে ঘিরে নেটিজেনদের আগ্রহের কমতি নেই।

প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করেন নায়িকা। বীরের ছবি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়।

বিভিন্ন দিবসে ছেলের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বুবলী। সেই ধারাবাহিকতায় স্বাধীনতা দিবসেও (২৬ মার্চ) লাল-সবুজ পোশাকে দেখা মিলল তাদের।

সেই পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘বাসার লিডার যখন ভাষণ দিয়ে সবাইকে বসিয়ে রাখে।’

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, ‘মহান স্বাধীনতা দিবসে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই সম্মান ও ভালোবাসা।’

এদিকে আসছে ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব-বুবলী জুটির সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’। গত বছরের ২৬ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় এই সিনেমাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here