Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

0
155

তৌফিকুর রহমান ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভুঞাপু‌রে যমুনা নদী‌তে গোসল করতে গিয়ে দুই ভাই‌য়ের মৃত্যু হয়েছে। রোববার (২৬ মার্চ) দুপুর ১২টার সময় উপজেলার গৌবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় (১৫)ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১২)। তারা সম্পর্কে চাচাতো ভাই বলে পরিবার জানিয়েছেন।

স্থানীয়রা জানান রোববার দুপুরে বন্ধুরা মি‌লে বা‌ড়ির পা‌শের যমুনা নদীতে গোসল কর‌তে গিয়েছিল। বড় ভাই সুজয় সাঁতার না জানায় পানিতে প‌ড়ে যায়। এ সময় তা‌কে বাঁচা‌তে ছোট ভাই লিখন এগিয়ে গে‌লে সেও পা‌নি‌তে প‌ড়ে হা‌রি‌য়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার ক‌রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে গিলে চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুমাইয়া জান্নাত ব‌লেন রোববার দুপুরে দুই ভাইকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here