Home বিনোদন হেলিকপ্টারে চড়ে প্রথমবার নানির বাড়ি গেল পরীমণির ছেলে

হেলিকপ্টারে চড়ে প্রথমবার নানির বাড়ি গেল পরীমণির ছেলে

0
512

পরীমণি ও রাজের একমাত্র ছেলে রাজ্য। তার বয়স মাত্র ৮ মাস। এই আটমাস বয়সী ছেলেকে নিয়ে এবারই প্রথম নিজ বাড়িতে গেলেন পরীমণি।

শনিবার (২৫ মার্চ) ছেলেকে নিয়ে উড়ে নিজ বাড়িতে যাওয়ার খবর জানান ঢাকাই ছবির এই নায়িকা। তবে সঙ্গে রাজ যাননি। ছেলেকে নিয়ে নায়িকা একাই গিয়েছেন ভান্ডারিয়ার নিজ বাড়িতে।

ফেসবুকে পরীমণি রাজ্যকে নিয়ে হেলিকপ্টার ভ্রমণের ছোট্ট একটি ক্লিপস শেয়ার করেছেন। সেখানে বাতাসের প্রবল শব্দ, সাথে শোনা যাচ্ছে হেলিকপ্টারের পাখা ঘোরার আওয়াজ। পরীর কোলে পরম শান্তিতে ঘুমাচ্ছে রাজ্য।

পরীমণি জানান, সময় পেলেই গ্রামের বাড়িতে ছুটে যান। কিন্তু গেল সাত মাস যাওয়া হয়নি। সেটা রাজ্যের কারণেই। একমাত্র সন্তান ও নিজের নানা ব্যস্ততায় সময় করে উঠতে পারছিলেন না তিনি।

শুক্রবার সন্তান রাজ্য ও দুই নিকটাত্মীয়কে নিয়ে ভান্ডারিয়ার সিংহখালীতে ছোটেন এই চিত্রনায়িকা। নায়িকা জানান, নিজ বাড়িতে কয়েকদিন কাটাবেন। পারিবারিক কিছু কাজ সেরে খুব শিগগির সন্তানকে নিয়ে আবার ঢাকায় ফিরবেন।

ঢালিউডের আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। কিছুদিন আগেই তাদের সম্পর্ক ফাটলের আভাস পাওয়া গিয়েছিল। পরে আবার তাদের একসঙ্গে হাসিখুশি অবস্থাতেই দেখা যাচ্ছে।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। এরপর ২০২২ সালের ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবরের সঙ্গে বিয়ের কথাও প্রকাশ্যে আনেন তিনি। গত বছরের ২২ জানুয়ারি জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ-পরী। গত ১০ আগস্ট পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। রাজ-পরীর সন্তানের নাম রাখা হয় শাহীম মুহাম্মদ রাজ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here