সাঈদুর রহমান ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় তরিকুল ইসলাম নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। একই সময় আহত হয়েছে তার চাচা স্কুল শিক্ষক মাহবুবুর রহমান। শনিবার (২৫মার্চ) বেলা সাড়ে ১০টার সময় বারোবাজার-বাঘারপাড়া সড়কের শ্মশানঘাট এলাকায় মাটিটানা ট্রলির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম কালীগঞ্জ উপজেলার বাারোবাজার ইউনিয়নের সুবর্ণাসরা গ্রামের মৃত মিন্টু বিশ্বাসের ছেলে ও মাঝদিয়া সসুবর্ণাসারা মাাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। আহত শিক্ষক মাহবুবুর রহমানকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত স্কুল শিক্ষক মাহবুবুর রহমাান জাানান সকালে ভাইপোকে নিয়ে মোটরসাইকেল যোগে বারোবাজার যাচ্ছিলাম। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভাইপো তরিকুলের মৃত্যু হয় এবং আমার পা মারাত্বক আহত হই।
সুবর্ণাসারা পুলিশ ফাঁড়ির এস.আই মহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন বারোবাজার যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে একটি মাটি বোঝায় ট্রাক্টরের ধাক্কা দেয়। মরদেহ সুরতহাল রিপোর্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএইচ
