Home দেশের খবর ঢাকা মির্জাপুরে ২৫ মার্চ গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলন

মির্জাপুরে ২৫ মার্চ গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলন

0
171

মো. সানোয়ার হোসেন মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ২৫মার্চ গণহত্যা দিবস উদযাপন করা হয়েছে। ইতিহাসের স্মৃতিতে এক ভয়াল, করুণ কালো রাত ছিলো ১৯৭১ এর এই ২৫ মার্চ।

শনিবার (২৫মার্চ) সন্ধ্যায় উপজেলা চত্বরের মুক্তির মঞ্চ ও স্মৃতিসৌধ অর্জন’র সামনে মোমবাতি প্রজ্জ্বলনের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, থানার সেকেন্ড অফিসার মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু প্রমুখ।

এছাড়াও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন। এ দিবসটিতে প্রতিবারের মতো এবারও প্রশাসন কর্তৃক এক ভিন্ন আয়োজন করেন। উপজেলা চত্বরের সামনে সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয়।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here