গোপালপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

মো. নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালপুর উপজেলা প্রশসনের আয়োজনে (২৫মার্চ) সকালে উপজেলা বিআরডিবি মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসফিয়া সিরাত’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন ভূঁইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাছেদ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোমেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *