Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কালিয়াকৈরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

0
172

কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের টেকিবাড়ী চাঁনপুর এলাকায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে।

নিহত যুবক গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের টেকিবাড়ী চাঁনপুরে ওয়াজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান(৩৪) বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল টেকিবাড়ী চাঁনপুর এলাকায় মিজানুর রহমানকে মোবাইল ফোনে ডেকে নিয়ে কয়েকজন মারপিট করে গুরুতর আহত করে। এ সময় তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী অন্তরা বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাসার জানান এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here