Home বিনোদন মাসুম বাবুলের সন্তানদের পাশে দাঁড়ালেন অভিনেতা ডিপজল

মাসুম বাবুলের সন্তানদের পাশে দাঁড়ালেন অভিনেতা ডিপজল

0
157

সদ্য প্রয়াত নৃত্য পরিচালক মাসুম বাবুলের সন্তানদের পাশে দাঁড়ালেন ঢালিউডের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাসুম বাবুলের দুই সন্তানের হাতে দুই লাখ টাকা তুলে দেন তিনি। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন জায়েদ খান।

নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন জায়েদ। সেখানে দেখা গেছে, মাসুম বাবুলের সন্তানদের সঙ্গে ডিপজল।

ক্যাপশনে জায়েদ লিখেছেন, ‘আমাদের প্রয়াত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল সাহেব দুই সন্তান রেখে গেছেন। তাদের দেখতে আসেন আমাদের সবার প্রিয় ডিপজল ভাই। তাদের পড়ালেখা ভালোভাবে চালিয়ে যাওয়ার জন্য তিনি দুই ভাই বোনকে ২ লক্ষ টাকা প্রদান করেন। সবাই দোয়া করবেন ওদের জন্য।’

এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘মাসুম বাবুল তো আমাদের পরম আত্মার লোক। সে আমাদের সবার প্রিয় লোক ছিল। এখন সে নেই তাই তার পরিবারের পাশে দাঁড়ানোটা তো আমাদের নৈতিক দায়িত্ব। সে দায়িত্ব থেকেই মাসুম সাহেবের পরিবারের পাশে থাকা।’

ফেব্রুয়ারির ছয় তারিখ সন্ধ্যা ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাসুম বাবুলের। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি।

পঁয়ত্রিশ বছরের ক্যারিয়ারে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাসুম বাবুল। এ ছাড়াও বঙ্গবন্ধুর বায়োগ্রাফিতে একমাত্র বাংলাদেশি টেকনিশিয়ান হিসেবেও কাজ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here