Home দেশের খবর ঝালকাঠিতে বাসের ধাক্কায় সুপারভাইজারসহ নিহত ২

ঝালকাঠিতে বাসের ধাক্কায় সুপারভাইজারসহ নিহত ২

0
455

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় রাষ্ট্রীয় সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসির) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিকে ধাক্কা দিয়েছে। এতে বাসটির সুপারভাইজারসহ এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কানুদাসকাঠি এলাকার বরিশাল-পাথরঘাটা সড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান দুর্ঘটনার খবর জানতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত নিহত দুই ব্যক্তির নাম জানা যায়নি।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here