Home আলোচিত ১১ মাস পর মুক্তি পাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা

১১ মাস পর মুক্তি পাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা

0
159

গত ক’দিন ধরেই নানা আলোচনায় রয়েছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। এরইমধ্যে তার বিরুদ্ধে চুক্তিভঙ্গ, ধ র্ষ ণসহ নানা অভিযোগ এনেছেন অস্ট্রেলিয়ান প্রবাসী প্রযোজক রহম উল্যাহ।

শাকিব তা অস্বীকার করে উল্টো সেই রহমত উল্যাহ’র বিরুদ্ধে গুলশান থানায় মামলা করতে চেয়েছিলেন। যদিও সেই মামলা নেয়নি পুলিশ। এরপর ডিবি কার্যালয়েও গিয়ে রহমত উল্যাহর বিরুদ্ধে অভিযোগ করেছেন শাকিব।

এদিকে এই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ঘোষণা এলো শাকিব খানের ছবি মুক্তির। আসছে ঈদুল ফিতরে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর।

এর মাধ্যমে প্রায় ১১ মাস পর শাকিবের কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তপু খান পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছে শবনম বুবলি। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম ও সুব্রত।

প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড জানিয়েছে, দর্শকদের একটি পূর্ণাঙ্গ এবং মানসম্পন্ন চলচ্চিত্র উপহার দেওয়ার জন্যই কিছুটা দেরি করতে হয়েছে। আসন্ন ঈদুল ফিতরে বাংলাদেশসহ আন্তর্জাতিক থিয়েটারে সিনেমাটি একযোগে মুক্তি পাবে।

‘লিডার, আমিই বাংলাদেশ’ পরিচালক তপু খান বলেন, ‘আমার পরিচালনায় প্রথম সিনেমায় দর্শকরা শাকিব খানকে নতুনভাবে আবিষ্কার করবেন। অন্যায়ের প্রতিবাদ আর সমস্যার সমাধানের গল্প নিয়ে আমাদের সিনেমাটি এই ঈদে আসছে।’

‘এটি সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সর দর্শকদের জন্য উপভোগ্য হবে বলে আশা করছি,’ যোগ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here