সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর: অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও প্যাকেটের গায়ে বিএসটিআই এর ভুয়া নম্বর ব্যবহারের অভিযোগে একটি সেমাই কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে রংপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় ১ লাখ টাকার ভেজাল লাচ্ছা সেমাই জব্দ করেছে সংস্থাটি।
মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং টিম রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় এ অভিযান চালায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক আজাহারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও প্যাকেটের গায়ে বিএসটিআই এর ভুয়া নম্বর ব্যবহার করে বাজারজাত করে আসছিল। আমরা ভেজাল সেমাই জব্দ করেছি। সেই সঙ্গে জরিমানা করা হয়েছে। এরপরে ভুল সংশোধন ছাড়াই বাজারজাত শুরু করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এ ধরনের অভিযান পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে। সেই সঙ্গে কঠোর ভাবে বাজার মনিটরিং করা হবে।
এআই
