মির্জাপুরে ৩০০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ৩০০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। মঙ্গলবার (২১মার্চ) বেলা ২টার সময় উপজেলার পলাশতলী এলাকা থেকে তাদের আটক করেন টাঙ্গাইল দক্ষিণ ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম।

আটককৃতরা হলেন, আজগানা ইউনিয়নের পলাশতলী গ্রামের মৃত ফজল সিকদারের ছেলে সামছুল সিকদার (৩৫) ও গোড়াই নাজিরপাড়া গ্রামের কাশেম মিয়ার ছেলে শওকত আলী (৩৮) বলে জানা গেছে।

এলাকাবাসী ও ডিবি পুলিশ সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আজগানা ইউনিয়নের পলাশতলী এলাকা থেকে তাদের দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৯০হাজার টাকা। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।

এ ব্যাপারে টাঙ্গাইল দক্ষিণ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, তাদের দুজনকে ৩০০পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *