দেলোয়ার হোসেন কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শ্রমিক দলের ভারপ্রাাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণার প্রতিবাদে সোমবার (২০মার্চ) উপজেলার পূর্ব চান্দরা বাজার এলাকায় উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পৌর শ্রমিক দলের সভাপতি একে আজাদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। বেলায়েত হোসেন তার লিখিত বক্তব্যে বলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান তার
নিজ বাসভবনে গাজীপুর জেলা শ্রমিক দলের অব্যাহতি প্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব উদ্দীনের উপস্থিতিতে জনৈক এক ব্যক্তিকে দলের গঠনতন্ত্রের পরিপন্থী ও নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে কালিয়াকৈর উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োাগ প্রদান করেন।
বিএনপির নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ূন কবির খান দীর্ঘদিন যাবত দলীয় পদ পদবী ব্যবহার করে দলকে দুর্বল এবং গাজীপুর জেলা শ্রমিক দলকে প্রতিনিয়ত সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্থ করছেন, শুধু তাই নয় শ্রমিক দলকে তার নিজ স্বার্থে ব্যবহার করায় দলকে ক্ষতিগ্রস্থ করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে হুমায়ুন কবিরের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবী করেন।
এ সময় পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামসুল আলম, চন্দ্রা স্পিনিং মিলের শ্রমিক নেতা রফিক মোল্লা, ও শ্রমিক নেতা আব্দুল করিমসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস/এইচ
