Home দেশের খবর ঢাকা সবুজ পৃথিবীর সাহিত্য আয়োজন অনুষ্ঠিত

সবুজ পৃথিবীর সাহিত্য আয়োজন অনুষ্ঠিত

0
288

টাঙ্গাইল প্রতিনিধি: পরিবেশবাদি সংগঠন সবুজ পৃথিবীর উদ্যোগে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে শনিবার (১৮ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।

সবুজ পৃথিবীর উপদেষ্টা কবি স্বাধীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। পরে ১০টি প্রদীপ জ্বালিয়ে সাহিত্য আয়োজনের উদ্বোধন করা হয়।

প্রদীপ জ্বালানোর সময় সুমাইয়া প্রিয়া নেত্রীত্বে গাওয়া হয় আগুনের পরশমণি ছোঁয়াও প্রানে গানটি। এর পর শুরু হয় স্বরচিত কবিতা পাঠ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। দ্বিতীয় পর্বে লায়ন এম এ রশীদ এর আমার জীবন আমার ভাবনা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এর পর সাহিত্য নিয়ে আলোচনা করেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক লায়ন এম এ রশীদ, টাঙ্গাইল সাহিত্য পরিষদ এর সভাপতি কবি মাহমুদ কামাল, ইব্রাহীম খা সরকারী কলেজের অধ্যাপক কবি অনিক রহমান বুলবুল, টাঙ্গাইল সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাদল।

স্বাগত বক্তব্য রাখেন সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ। শেষে স্বরচিত কবিতা পাঠ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ৮ জনকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন, কবি এনায়েত করিম।

আয়োজনের শেষ পর্বে সবুজ পৃথিবীর কালিহাতী, মির্জাপুর ও সখিপুর উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।

এআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here