Home বিনোদন দীঘির সঙ্গে রোমান্টিক সিনেমা করতে চান হিরো আলম

দীঘির সঙ্গে রোমান্টিক সিনেমা করতে চান হিরো আলম

0
307

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে আরাভ জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে আলোচনায় উঠে আসেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন তারকা খেলোয়াড় সাকিব আল হাসান, নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস এবং চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

রোববার (১৯ মার্চ) সকালে ঢাকায় পৌঁছেছেন হিরো আলম। দেশে ফেরার পর এক আলোচনায় জানালেন, দীঘি রাজি থাকলে তাকে সঙ্গে নিয়ে সিনেমা করতে চান তিনি।

হিরো আলম বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে যাওয়া প্রায় সবার সঙ্গেই দেখা হয়েছে। কিন্তু সবার সঙ্গে সেভাবে কথা হয়নি। চাইলেও সেই সুযাগ ছিল না। দর্শকের প্রচুর ভিড় ছিল। মাত্র দশ মিনিটে প্রোগ্রাম শেষ করা হয়েছে। তবে সবার সঙ্গে মোটামুটি হাই-হ্যালো হয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানের আগে কিংবা পরে দীঘির সঙ্গে কথা না হলেও আলোচনার সময় হিরো আলম বলেন, ‘দীঘি রাজি থাকলে তাকে সঙ্গে করে সিনেমা করব আমি। তবে এ নিয়ে এখনো কথা হয়নি তার সঙ্গে।’

দীঘি যদি সম্মতি দেয় তাহলে কী ধরনের সিনেমা করবেন এ বিষয়ে প্রশ্ন করা হলে হিরো আলম বলেন, ‘রোমান্টিক এবং অ্যাকশন, দুই ধরানারই সিনেমা করব আমি। তবে সবার আগে তার রাজি হওয়ার বিষয় গুরুত্বপূর্ণ।’

দুবাইয়ে কেমন সময় কাটল এ বিষয়ে বলেন, ‘ঢাকার উদ্দেশে বিমানে রওনা দেওয়ার আগে শনিবার বিকালে দুবাইয়ে মরুভূমিতে পবিত্র রমজান উপলক্ষ্যে নিজের গাওয়া ইসলামিক গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। রমজানে এবার চমক হিসেবে আমার গাওয়া ইসলামিক গান থাকবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here