Home আলোচিত শাকিবের সঙ্গে ছবি দিয়ে আতিথেয়তার গল্প শোনালেন বুবলী

শাকিবের সঙ্গে ছবি দিয়ে আতিথেয়তার গল্প শোনালেন বুবলী

0
371

দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। সেই অভিযোগের বিপরীতে শাকিব খান বলছেন, রহমত উল্লাহ সিনেমাটির প্রযোজকই নন; এর প্রযোজক জানে আলম। শনিবার দিবাগত রাতে ওই প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে থানায়ও যান শাকিব। কিন্তু ত্রুটিপূর্ণ আবেদন থাকায় মামলায় নেননি পুলিশ।

ঠিক এই সময়েরই অস্ট্রেলিয়ার শুটিংয়ের ইস্যু টেনে স্ট্যাটাস দেন বুবলী। কারণ ‘সুপার হিরো’ সিনেমার নায়িকা হিসেবে বুবলীর স্ট্যাটাসও এ ঘটনায় প্রাসঙ্গিক। বুবলী তার এই স্ট্যাটাসে শাকিবের মামলা বা গ্রেপ্তার নয়, শোনালেন আতিথেয়তার সুন্দর গল্প। শাকিবের সঙ্গে অস্ট্রেলিয়ায় তিনিও গিয়েছিলেন শুটিংয়ে।

বুবলী জানান, ২০১৮ সালে হার্টবিট কথাচিত্র প্রযোজিত ‘সুপার হিরো’ সিনেমার শুটিংয়ে অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য সরকারের তখনকার সংস্কৃতিমন্ত্রী রে উইলিয়ামস রাজ্য সংসদ ভবনের নিজ কার্যালয়ে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানসহ আমাদের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজ্যের তখনকার সড়ক ও নৌপথমন্ত্রী মেলিন্ডা পেভে, স্থানীয় ফর্মার কাউন্সিলর মোহাম্মদ জামান, ক্যান্টারবেরি ব্যাংকসটাউন সিটি কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা, কনসালটেন্ট রেমন্ড সোলায়মান, পরিচালক আশিকুর রহমানসহ অনেকে।

বুবলী বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর আতিথেয়তায় আমরা বেশ মুগ্ধ হয়েছিলাম। ছবিটির অস্ট্রেলিয়ায় আমাদের শুটিংয়ের ব্যাপারে তারা অনুমতি দেওয়ার পাশাপাশি নানাভাবে সহযোগিতা করেছেন। এর জন্য আমরা কৃতজ্ঞতাও প্রকাশ করেছি। ‘সুপার হিরো’ ছবির মধ্যদিয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি, এর জন্য দুজন মন্ত্রী আমাদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা করার আশ্বাস তারা দিয়েছেন।

সর্বশেষ বাক্যে বুবলী বোঝাতে চেয়েছেন, অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা তিক্ত নয়, বরং সুন্দর ছিল। তার ভাষায়- ‘সুন্দর এবং সম্মানের অভিজ্ঞতা বরাবরই স্বচ্ছ ও সত্য।’

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহর অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্যধারণের সময় এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ করেন শাকিব খান। সেই অভিযোগপত্রে তিনি জানান, ২০১৮ সালে অস্ট্রেলিয়া পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন শাকিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here