Home আলোচিত এমপি জগলুল হায়দারের সঙ্গে কৃষিখেতে জায়েদ খান

এমপি জগলুল হায়দারের সঙ্গে কৃষিখেতে জায়েদ খান

0
186

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসপ) কৃষি প্রাণ বৈচিত্র্য ডকুমেন্টরি নির্মাণের জন্য চিত্রনায়ক জায়েদ খান সাতক্ষীরা শ্যামনগরে নওয়াবেঁকী গণমূখী কার্যালয়ে এসেছেন।

শনিবার (১৮ মার্চ) সকালে জায়েদ খানের আমন্ত্রণে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দারও শুটিং স্পটে উপস্থিত হন।

সংসদ সদস্য এসএম জগলুল হায়দার ও চিত্রনায়ক জায়েদ খানের একত্রিত হওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দী করা হয়। পরে এসএম জগলুল হায়দার চিত্রনায়ক জায়েদ খানকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী কৃষিখেত ঘুরে দেখান।

এ সময় এসএম জগলুল হায়দার ও জায়েদ খান “কৃষি নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” সংসদ সদস্য সম্মিলিত কণ্ঠে এই স্লোগান দেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ও জায়েদ খানের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার জানান, পিকেএসপির কৃষি প্রাণ বৈচিত্র্যের ওপর একটি ডকুমেন্টরি করার জন্য আমার নির্বাচনী এলাকায় চিত্রনায়ক জায়েদ খান এসেছেন। জায়েদ খান আমাকে মোবাইল ফোনে আমন্ত্রণ জানিয়েছেন তার শুটিং স্পটে ঘুরে যাওয়ার জন্য। মূলত তার আমন্ত্রণে আমি শুটিং স্পটে এসেছি। আমার বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছি তাকে। সুযোগ পেলে আসবেন বলে জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here