শেখ মজিবুর রহমানের জন্মদিন ও রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়নগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ইছাপুরা এলাকার মোস্তফা মঞ্জিলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য মোহাম্মদ আনছর আলীর উদ্যোগে সদর ইউনিয়নের ১ হাজার পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে ছিলো চাল, তেল, ডাল, ছোলা, আলু, মুড়ি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া।

সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহা মোহাম্মদ জিলানী ভান্ডারী, উপজেলা ছাত্রলীগের সাবেকসহ সভাপতি মিঠু খন্দকার, আওয়ামী লীগ নেতা আব্দুল সালাম, মনির হোসেন, অলিউল্লাহ মিয়া, নবী হোসেন, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান, যুবলীগ নেতা ফরহাদ মিয়া, আবু তাহের, নুরুজ্জামান, ফরিদ উদ্দিন প্রমুখ।

এআই 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *