Home আলোচিত সমালোচনা পাত্তা দেই না, আমি জানি আমাকে খারাপ লাগছে না: নিপুণ

সমালোচনা পাত্তা দেই না, আমি জানি আমাকে খারাপ লাগছে না: নিপুণ

0
261

মাসখানেক আগে কলকাতায় এই ফটোশুট করেছিলাম। নিজের কাছে দেখতে ভালো লাগছিল বলেই ছবি দুটি পোস্ট দিয়েছি। তবে পোস্ট করার আগে বুঝতে পারিনি, এতটা ভাইরাল হবে।

এমনটি বলছিলেন অভিনেত্রী নিপুণ আক্তার। ওজন কমিয়ে বোল্ড লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। তার সেই ছবিগুলো লুফে নিয়েছেন নেটিজেনরা।

নিপুণ আক্তার বলেন, কলকাতায় একটি সিনেমার স্ক্রিন টেস্ট দিয়েছি। ক্যারেক্টার অনুযায়ী এই শুট করেছিলাম। তবে সিনেমাটি নিয়ে এখনই বলতে পারব না, নিষেধ আছে। আপাতত সারপ্রাইজ হিসেবে থাকুক। কিছুদিন পর সবাইকে জানাবো।

নিপুণের আবেদনময়ী লুক নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। এ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, শিল্পী সমিতির নির্বাচন ঘিরে প্রচুর সমালোচনা শুনতে হয়েছে। এখন আর এসব ছোটখাটো সমালোচনা পাত্তা দেই না। তবে আমার কাছে মনে হয়, আমাকে একেবারে খারাপ লাগছে না।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৪ মার্চ) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডির প্রোফাইল ও কাভার ফটো পরিবর্তন করেন নিপুণ। একই সময়ে তোলা দুটি ছবিতেই নজর কেড়েছেন তিনি। তবে নিপুণকে এমন রূপে দেখে নেটিজেনদের অনেকেই রীতিমতো ধাক্কা খেয়েছেন। নিপুণের সহকর্মীরাও মন্তব্যের ঘরে বিস্ময় প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here