Home আলোচিত দুবাইয়ের সেই স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে যা বললেন হিরো আলম

দুবাইয়ের সেই স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে যা বললেন হিরো আলম

0
184

নানা আলোচনা-সমালোচনার মধ্যেই দুবাইয়ের সেই ব্যবসায়ীর স্বর্ণের দোকান উদ্বোধনে যোগ দেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। পুলিশ হত্যা মামলার আসামি স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের সঙ্গে হিরো আলমের ছবিও বেরিয়েছে গণমাধ্যমে। এমন একজন হত্যা মামলার আসামির দাওয়াতে কেন দুবাইয়ে গেলেন তা নিয়ে মুখ খুলেছেন হিরো আলম।

আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘আমি জানি, সবই জানি, সারাক্ষণ আরাভ ভাইয়ের কাছেই থাকি। বিষয়টি জানি। এটা নিয়ে আমাদের কোনো কিছু করার নাই তো। আমরা আর্টিস্ট যেকোনো জায়গাতে যেতে পারি। কে কী সেটা তো আমরা দেখিনি।’

আগে থেকেই বিষয়টি জানতেন কিনা, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এখানে আসার পর, যেদিন নিউজ হয়েছে তখন জানলাম।’

বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। কারণ আমরা আর্টিস্ট, আমরা যে কোনো জায়গায় যেতে পারি। আর এই যে নিউজ করেছে, উনি যে এক মাস ধরে প্রচার চালাচ্ছে, এক মাস আগে কোথায় গিয়েছিল। তার নামে এত কিছু আছে, এ নিয়ে যদি আগে নিউজ করত, আমরা ভেবে দেখতাম, অনুষ্ঠানে যাব কী যাব না।’

এদিকে হিরো আলম ছাড়াও ওই অনুষ্ঠানে যোগ দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া ওই অনুষ্ঠানে যোগ দিতে শোবিজের অনেক তারকাই দুবাই গেছেন। তাদের মধ্যে চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, চিত্রনায়িকা দীঘি, গায়ক নোবেল, রুবেল খন্দকার, বেলাল খান, জাহেদ পারভেজ পাভেলসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here