Home বিনোদন সিঙ্গাপুর যাচ্ছেন ডিপজল, কারণ জানালেন মেয়ে ওলিজা

সিঙ্গাপুর যাচ্ছেন ডিপজল, কারণ জানালেন মেয়ে ওলিজা

0
277

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনা করছেন। আগামী সপ্তাহে সিঙ্গাপুর যাচ্ছেন এই অভিনেতা।

নিয়মিত শরীর চেকআপের অংশ হিসেবেই সিঙ্গাপুর যাচ্ছেন বলে জানান তার মেয়ে ওলিজা মনোয়ার।

তিনি বলেন, ‘নিয়মিত শরীর চেকআপ করাতে সিঙ্গাপুর যান বাবা। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে সিঙ্গাপুর যাবেন তিনি। এরপর ডাক্তারের পরামর্শ নিয়ে ঢাকায় ফিরবেন। ডাক্তারের পরামর্শের ওপর নির্ভর করছে কবে নাগাত ঢাকায় ফিরবেন।’

ঢাকায় ফিরে ডিপজল নতুন সিনেমায় হাত দেবেন বলে জানা গেছে। এ ছাড়া, ডিপজল অভিনীত ও প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here