Home আলোচিত কঠিন সময়ে শাকিবের পাশে দাঁড়ালেন অপু বিশ্বাস

কঠিন সময়ে শাকিবের পাশে দাঁড়ালেন অপু বিশ্বাস

0
227

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর বিষয়ে লিখিত অভিযোগ করেছেন ‘অপারেশন অগ্নিপথ’র প্রযোজক রহমত উল্লাহ। এ অভিযোগের দ্রুত সমাধান করতে শাকিবের দায়িত্ব নিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে গুলশানের একটি রেস্তোরাঁয় অভিযোগকারী প্রযোজকের সঙ্গে শাকিব খানকে নিয়ে বৈঠক করেন অপু বিশ্বাস।

দীর্ঘ সেই বৈঠকে শাকিবের সঙ্গে অভিযোগকারী প্রযোজকের দ্বন্দ্ব মেটাতে চুক্তির জন্য তিনশো টাকার একটি স্ট্যাম্পও নিয়ে যান ঢালিউড কুইন।

এ বিষয়ে অভিযোগকারী প্রযোজক রহমত উল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘অপু বিশ্বাস আমাকে বারবার ফোন করেন বিষয়টি মীমাংসার জন্য। আমি আমার লোকেশন দিলে শাকিবকে নিয়ে অপু বিশ্বাস আসেন গুলশানের একটি রেস্টুরেন্টে।’

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে প্রযোজক খোরশেদুল আলম খসরু ভাই ও একটি গানের দল ছিল। তাদের সাক্ষী রেখে চুক্তিতে সাইন করে শাকিব আমার ছবির কাজ শিগগিরই শেষ করবে বলে জানিয়েছেন। কিন্তু আমি কোনো সাইন করিনি।’

প্রযোজক রহমত উল্লাহর কাছ থেকে আরও জানা যায়, সে বৈঠকে কোনো সমাধান হয়নি। তিনি আজ গ্রামের বাড়ি যাচ্ছেন। গ্রাম থেকে ফিরে এলে আবারও বৈঠক হবে।

রহমত উল্লাহ আরও বলেন, শাকিব ও অপু দুজনেই ভুল বোঝাবুঝির অবসান করতে চান। কিন্তু এখানে তো ভুলের কিছু দেখছি না। ঘটনা তো সত্যি। আমার অভিযোগ শতভাগ সত্যি। তবে শাকিব আবারও আমার সঙ্গে বসতে চেয়েছেন, আমি গ্রাম থেকে এসে বসবো। সবকিছু ঠিক থাকলে আমার অভিযোগ হয়তো তুলে নিতে পারি। কিন্তু অভিযোগ যা করেছি সেটা শতভাগ সত্যি। শাকিবের কারণে আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here