নাগরপুরে তারেক রহমানের ৫৬তম জন্মদিন পালিত

মোঃ আজিজুল হক, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

 

এ উপলক্ষে আজ শনিবার (২১ নভেম্বর) উপজেলা বিএনপির কার্যালয়ে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে নাগরপুর উপজেলা কলেজ ছাত্রদল।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এম. এ. সালাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহাম্মদ আলী রানা, হাবিবুর রহমান হবি, যুবদলের ফনির হোসেন ভুঁইয়া ও রফিকুল ইসলাম দিপন, রফিজ উদ্দিন মিয়া, ছাত্রদলের নজরুল ইসলাম, জিহাদ হোসেন ডিপটি, স্বেচ্ছা সেবক দলের হুমায়ুন কবির, আবুল কাশেম মানিক নাগরপুর সরকারী কলেজ ছাত্রদলের জাহিদ হাসান, মীর খালিদ মাহবুব রাসেলসহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *