১৬ দিন মুম্বাইয়ে ছিলাম হিন্দি শিখে গেছি: জায়েদ খান

বাংলাদেশের সিনেমা হলে হিন্দি সিনেমা মুক্তির ঘোর বিরোধিতা করছেন চিত্রনায়ক জায়েদ খান।

কারণ হিসাবে এই নায়ক এক আয়োজনে উপস্থিত সাংবাদিকদের বলেছেন, ‘গত ১৬ দিন মুম্বাই গিয়েছিলাম কাজে। সেখানে এ কদিন থেকেই হিন্দি ভাষা শিখে গেছি। আমাদের হলগুলোতে হিন্দি ছবি চললে শিশুরা হিন্দি ভাষা শিখবে। বাংলা সংস্কৃতি চর্চা ভুলতে শুরু করবে। যে ভাষার জন্য রক্ত দেওয়া হলো, যুদ্ধ করা হয় সেই ভাষা হারিয়ে যাবে। হিন্দি ছবি আনার চেয়ে আমাদের তৈরি করেন।’

শত কোটি ব্যয়ে নির্মিত হিন্দি সিনেমা বাংলাদেশে এলে এদেশের সিনেমা ধ্বংস হয়ে যাবে বলেও মনে করেন জায়েদ খান। তিনি বলেন, ‘আমাদের দেশে হল নামে যেসব গোডাউন আছে সেগুলো ঠিক করে ভালো পরিবেশ দেন, দেখবেন দর্শক বাংলা ছবি দেখতে আসবে। এক পাঠান নিয়ে লাফিয়ে লাভ নেই। সব ছবি হিট হয় না। শেহজাদা, সেলফি সবগুলো ফ্লপ গেছে।’

দেশে ‘পাঠান’ বা হিন্দি ছবি মুক্তি পেলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে বলে মন্তব্য করেন জায়েদ খান। তিনি বলেন, ‘এক কোটি টাকা বাজেটের সিনেমা কখনোই ১০০ কোটির সঙ্গে পাল্লা দিয়ে টিকতে পারবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *