তফাত একটাই, আমাদেরটা দেখে আমরাই মজা পাই: তমা মির্জা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়ক নিরব ও নায়িকা অপু বিশ্বাসের একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, নাচের সময় অপুকে কোলে তুলতে যান নিরব। এসময় অনাকাঙ্ক্ষিত পড়ে যান দুজনেই। ভিডিওটি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নানা নেতিবাচক মন্তব্য, হাসাহাসি ও ট্রল মেতেছেন অনেকেই। যারা এমনটি করছেন এবার তাদের নিয়েই প্রতিক্রিয়া জানালেন চিত্রনায়িকা তমা মির্জা।

বিষয়টি নিয়ে তমা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে মঙ্গলবার দুপুরের এক স্ট্যাটাসে বলেন, ‘ছোটবেলায় গ্রামের বাড়িতে বৃষ্টির মধ্যে উঠানে সুরুত করে পড়ে যেতাম, এটা ভাইবোনদের সঙ্গে আনন্দের একটা অংশ ছিল, আর এখন তো অনিচ্ছাকৃত অহরহ পড়ে যাই, যেটা আনন্দের অংশ না হলেও বিব্রতকর বটে, খুঁজলে বা মনে করে দেখলে আমি এবং আপনারও এমন অনেক ঘটনার সাক্ষী আপনি নিজেসহ আরও অনেকে আছে, বিশ্বের এমন অনেক ঘটনার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখি। তফাত শুধু একটাই আমাদেরটা দেখে আমরাই মজা পাই, ছোট করি, হাসাহাসি হয়, ভাইরাল বানাই, আর বাইরেরটা দেখে এই আমরাই আবার আফসোস করি, সান্তনা দেই, পরিস্থিতি বোঝার চেষ্টা করি।’

উল্লেখ্য, ঢাকাই সিনে তারকা নিরব-অপু গত শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে নাচের পারফরম্যান্স করতে জেলার সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে উপস্থিত হন। সেদিন গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন অপু-নিরব।

নাচের শেষ অংশে অপু বিশ্বাসকে কোলে তোলার ব্যার্থ চেষ্টা করেন নিরব। এ সময়ই ঘটে বিপত্তি। ধপাস করে উল্টে পরে যান দুজনই। এতে অপ্রস্তুত হয়ে পড়েন উপস্থিত দর্শকরা। তবে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকি পারফরম্যান্স শেষ করেন দুজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *