Home আলোচিত এটি না হলে কাছের মানুষদের ভালোবাসা বুঝতে পারতাম না: অপু বিশ্বাস

এটি না হলে কাছের মানুষদের ভালোবাসা বুঝতে পারতাম না: অপু বিশ্বাস

0
211

সম্প্রতি একটি স্টেজ শো-তে পারফর্ম করতে গিয়ে বিপত্তিতে পড়েন নায়ক নিরব ও নায়িকা অপু বিশ্বাস! স্টেজে নাচার সময় অপুকে কোলে তুলতে গিয়ে পড়ে যান নিরব। ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। নেটিজেনদের মধ্যে পড়েছে হাসির হুল্লোড়। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন অপু। জানালেন, নেটিজেনদের কটাক্ষে বিচলিত নন তিনি।

অপু বলেন, ‘স্টেজে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গেই আমরা আবার নাচ শুরু করি। দুর্ঘটনাবশত এটা হয়েছে। কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম বিষয়টি ভাইরাল হয়ে গেছে। এমনকি আমি যেখানে জিম করি সেখানে অনেকেই জিম করেন। সবার সঙ্গে কথা বলা বা আলাপ করা হয়ে ওঠে না। আজ সকালে এক আন্টি আমাকে দেখতে আসেন। তিনি এসেই আমাকে খুঁজছিলেন।’

এরপর এ অভিনেত্রী আরও বলেন, ‘তিনি (ওই নারী) এক সময় শাবানা-ববিতা ম্যাডামদের সিনেমা দেখতেন। পরে শাবনূর আপুর সিনেমাও দেখেছেন। এরপর আর হলে যাননি। আমার সিনেমা সম্পর্কে তার ধারণা নেই। দীর্ঘ আলাপের পরে বললেন, তোমার সম্পর্কে আমার কোনো ধারণা ছিলো না। ভালো লাগলো কথা বলো। তোমার সিনেমা দেখতে যাব।’

নেটিজেনদের কটাক্ষের জবাবে অপু আরও বলেন, ‘সত্যি হলো, এখানে আমি বা নিরব কোনো অপরাধ করিনি। দুর্ঘটনা সবসময়ই দুর্ঘটনা। আমার শুভাকাঙ্খীরা আমাকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। কেউ কেউ ফোন করে আমার খোঁজখবর নিয়ছেন- অসুস্থ কিনা? এমন দুর্ঘটনা না হলে কাছের মানুষদের এমন ভালোবাসা বুঝতে পারতাম না। তাছাড়া আমার ভক্তরাও বিষয়টি নিয়ে ভালোবাসা প্রকাশ করে পোস্ট করেছে। পড়ে গিয়ে কিছুটা অপ্রস্তুত হলেও আমি মনে করি এখন ভালোবাসায় ভাসছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here