Home আলোচিত ১৬ বছর পর রিয়াজের সঙ্গী হলেন মম!

১৬ বছর পর রিয়াজের সঙ্গী হলেন মম!

0
124

একের পর এক কাজ দিয়ে দর্শক-শ্রোতাদের চমক দিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ক’দিন আগেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘ওরা ৭ জন’। খিজির হায়াত খানের পরিচালনায় মুক্তিযুদ্ধের এই সিনেমায় মমর অভিনয় ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।

আগামী ১৭ মার্চ মুক্তি পাচ্ছে মম অভিনীত আরও একটি সিনেমা। নাম ‘রেডিও’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রেক্ষাপটে এটি নির্মাণ করেছেন অনন্য মামুন। এই সিনেমার মধ্যদিয়ে প্রায় ১৬ বছর পর আবারও চিত্রনায়ক রিয়াজের সঙ্গে কাজ করেছেন মম।

মম’র ভাষ্য, ‘সবশেষ “দারুচিনি দ্বীপ” ছবিতে রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করেছি। এরপর আর একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি। “রেডিও” ছবির গল্পটাও অসাধারণ। গেল সপ্তাহে মুক্তি পেয়েছে “ওরা ৭ জন’ ছবিটি। দুটো ছবির গল্পই মুক্তিযুদ্ধের। তবে গল্প দুটি আলাদা। “ওরা ৭ জন” ছবির গল্পটি এরই মধ্যে সবার মন জয় করেছে। যারাই দেখেছেন তারাই এর প্রশংসা করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, “রেডিও”র গল্পটিও সবার ভালো লাগবে। সবাই হয়তো জেনেছেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মিত হয়েছে “রেডিও”র গল্প। তবে এই গল্পের মধ্য দিয়ে অনেক অজানা কথাই সামনে আসবে। আর এই প্রজন্মের অনেকেই সেই সত্যটি জানে না। তাই এবারের ছবিটি নিয়েও আমি দারুণ আশাবাদী।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here