মাছ-মাংস রক্তমাখা ফ্রিজে, হাজী বিরিয়ানিকে অর্থদন্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে মাছ-মাংস রক্তমাখা ফ্রিজে ও বোরহানি রাখায় হাজী বিরিয়ানি হাউজ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৩ মার্চ) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, একই দিন দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারি পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দুপুরে চৌমুহনী বাজারের হাজী বিরিয়ানি হাউজে অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশসহ ৫-৬ দিন মাছ-মাংস রক্তমাখা ফ্রিজে বিক্রির জন্য রাখা এবং ১১০ লিটার বাসি বোরহানি ধ্বংস করা হয়।

এ সময় তাদের ৩০ হাজার টাকা অর্থদন্ড করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করে চৌমুহনী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ।

এআই 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *