সকালে রাগ হয়েছিল, আর এখন হচ্ছে প্রেমভাব: ফারুকী

বাংলাদেশে আটকে থাকলেও যুক্তরাষ্ট্র ও কানাডার ৭১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। গেল শুক্রবার সিনেমাটি মুক্তি যুক্তরাষ্ট্রের ৩০টি শহরের ৬২টি এবং কানাডার দুটি শহরের (অটোয়া ও টরেন্টো) ৯টি প্রেক্ষাগৃহে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ফারুকী।

দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘শনিবার বিকেল’ দেখার পাশাপাশি দর্শকদের সঙ্গে কথাও বলছেন এই নির্মাতা। নিচ্ছেন তাদের প্রতিক্রিয়া আর ভাগাভাগি করছেন আনন্দও। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মেরিল্যান্ডে ‘শনিবার বিকেল’ দেখতে যাওয়ার কথা ছিল মোস্তফা সরয়ার ফারুকীর। কিন্তু সেখানে প্রচুর ঠান্ডার কারণে যেতে চাচ্ছিল না তিনি।

সোমবার (১২ মার্চ) নিজের সোশ্যাল হ্যান্ডেলে কয়েকটি ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানেই বিষয়টি জানিয়েছেন তিনি।

ফারুকীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

থ্যাংক ইউ, মেরিল্যান্ড! থ্যাংক ইউ, ফ্লোরিডা!

সকাল থেকে ভাবছি মেরিল্যান্ডের ফ্লাইট কীভাবে বাতিল করা যায়। এই ঠান্ডায় এত দুর যাব? রায়হান আর বিরাজের চাপে ফাইনালি শরীরটাকে তুলে এয়ারপোর্টের পর্যন্ত নিয়ে যাই। আমাকে ঠেলে আনার অপরাধে ওদের উপর সকালে হইছিল রাগ, আর এখন হইতেছে প্রেমভাব।

মেরিল্যান্ডে আজকের ফুল হাউজ স্ক্রিনিং ছিল একটা এক্সিলেন্ট এক্সপেরিয়েন্স। এনগেজড অডিয়েন্সের চেয়ে সুন্দর কিছু আমরা ফিল্মমেকাররা আর কি চাইতে পারি! তার চেয়ে বড় কথা হচ্ছে কিউ এন্ড এ-তে দর্শক যদি আপনার হয়ে সব ইন্টারপ্রেটেশন দিয়ে দেয়, এর চেয়ে সুন্দর আর কি হইতে পারে!

ভালো মন নিয়া ডিনার খাইতে আইসা ফ্লোরিডা থেকে ফোন আসল! সেখান থেকে ভিডিও কলে হাউসফুল অডিয়েন্সের রিঅ্যাকশন পাইয়া মনে হইল ফিল্মমেকিংয়ে কষ্ট থাকলেও জীবন হয় সুন্দর!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *