মির্জাপুরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার রাইয়ান আনজুম মডেল একাডেমি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার (১২ মার্চ) বেলা ১২টায় সময় মন্দিরাপাড়া এলাকায় এ অনুষ্ঠান হয়।

আলোচনা সভায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সম্পাদক দেওয়ান মোহাম্মদ আজাদ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মোমেন।

প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার শর্মিঠা রানী মজুমদার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল কাদের, মির্জাপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শামীম খান, রাইয়ান আনজুম মডেল একাডেমি বিদ্যালয়ের সভাপতি হযরত আলী, সহ-সভাপতি নূর তাজ হোসেন স্বপন, বহুরিয়া ইউনিয়ন আ.লীগের সদস্য খালেক কবীর, বহুরিয়া ইউপির সাবেক মেম্বার ইন্তাজ আলী, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারিশন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইদুর রহমান।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অত্র বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী লাইসা জাহান লিয়াকে সংবর্ধনা দেয়া হয়। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *