হাতীবান্ধা হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: বাস-ট্রাক মালিক শ্রমিক ও থ্রি হুইলার মালিক-শ্রমিকদের নিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ মার্চ) সকালে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে রংপুর সার্কেলের পুলিশ সুপার জাহিদুর রহমান চৌধুরী।

এসময় বাস-ট্রাক মালিক শ্রমিক ও থ্রি হুইলার মালিক-শ্রমিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

সভায় থ্রি হুইলার বন্ধ, ওভারলোড, ওভারস্পিড নিয়ন্ত্রণ ও মামলা, ফিটনেসবিহীন গাড়ি না চালানো রুট পারমিট বিহিন গাড়ী না চালানো, মহা সড়কে শৃঙ্খলা মেনে গাড়ি চালানো, মাদক সংক্রান্ত বিষয়ে কেউ জড়িত না হওয়ার বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এআই 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *