Home দেশের খবর হাতীবান্ধায় পুকুর থেকে মর্টারসেল উদ্ধার

হাতীবান্ধায় পুকুর থেকে মর্টারসেল উদ্ধার

0
157

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকির পাড়া ইউনিয়নের রমনীগঞ্জ এলাকায় ১৯৭১ সালের যুদ্ধকালীন সময়ের একটি পরিত্যক্ত মর্টারসেল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ মার্চ) বিকালে ওই এলাকার আঃ আজিজের বাড়ির পাশের একটি পুকুর থেকে মর্টারসেলটি উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয়রা জানান, কয়েকজন কিশোর আব্দুল আজিজের বাড়ির পাশে মটরসেলটি নিয়ে খেলছিল। পরে আ: আজিজ মর্টারসেলটি দেখতে পেয়ে ৯৯৯ ফোন দেন। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ মর্টারসেলটি উদ্ধার করেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) মইনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা এসে উৎসুক জনতাদের সেখান থেকে নিরাপদে সরিয়ে দেই।

উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। গ্রেনেড নিস্ক্রিয়কারী দল এসে মর্টারসেলটি নিস্ক্রিয় করা হবে।

এআই 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here