Home দেশের খবর রংপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১

রংপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১

0
201

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট রংপুর: রংপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সুমন মিয়া নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন।

শনিবার (১১ মার্চ) সকাল সোয়া ৮টায় রংপুর সদর উপজেলার দক্ষিণ খলেয়ার বটতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সুমন মিয়া গাইবান্ধা গোবিন্দগঞ্জের আনন্তপুর গ্রামের সঞ্জু মিয়ার ছেলে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ মাহবুব মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে কিশোরগঞ্জের সিংহেরকুড়ার ওরস থেকে যাত্রী নিয়ে গাইবান্ধার দিকে একটি মিনিবাস (গাইবান্ধা জ-১১০০০৭) ফিরছিল।

বাসটি বটতলা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসযাত্রী সুমন মিয়া নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

ওসি শেখ মাহবুব মোর্শেদ বলেন, দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।

তারা আসলে আইন প্রক্রিয়া শেষে লাশটি হস্তান্তর করা হবে।

এআই 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here