Home দেশের খবর ফুলবাড়ীতে বাসের চাপায় এক নৃ-গোষ্ঠীর নারী নিহত

ফুলবাড়ীতে বাসের চাপায় এক নৃ-গোষ্ঠীর নারী নিহত

0
211

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে শনিবার (১১ মার্চ) ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার জয়নগর এলাকার ইটভাটার সামনে ঢাকা গামী দিবা বাসের চাপায় মঙ্গলী কিস্কু (৫৫) নামের নৃ-গোষ্ঠীর এক নারীর ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে।

ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ১১টার দিকে। নিহত মঙ্গলী কিস্কু জেলার হাকিমপুর উপজেলার নয়া নগর গ্রামের রবীন মুর্মুর স্ত্রী।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলী কিস্কু ফুলবাড়ী থেকে ব্যাটারি চালিক রিকশাভ্যানে বিরামপুর যাওয়ার পথে জয়নগর ইটভাটার সামনে ফুলবাড়ী থেকে ঢাকা গামী একটি দিবা বাস বিরামপুর থেকে ফুলবাড়ী গামী একটি ট্রাককে (ঢাকা-মেট্রো-ট-১৮-১৮২৯) সাইড দিতে দিয়ে ব্যাটারি চালিক রিকশাভ্যানকে চাপা দেয়।

এতে ভ্যানের যাত্রী মঙ্গলী কিস্কুর ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং গুরুতর আহতন হন ভ্যান চালক আহাদ আলী (৫০)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে ট্রাকটি আটক করতে পারলেও বাসটিকে আটক করা যায়নি।

তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে এব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এআই 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here