Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যু

কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যু

0
98

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ খাড়াজোড়া এলাকায় একটি অজ্ঞাত ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) পৌরসভার ৩নং ওয়ার্ড খাড়াজোড়া নামকস্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জেলি আক্তার ও সোহরাফ আকন্দ নামে দুইজন নিহত হয়েছে। এই নিউজ লেখাটি পর্যন্ত তাদের সম্পূর্ণ পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভাস্থ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়া জোড়া এলাকায় শুক্রবার অজ্ঞত ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা জেলি আক্তার (২২) সোহরাফ আকন্দ (২৪) নামে দুই ব্যক্তির আহত হয়।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

সালনা হাইওয়ে থানার (ওসি) আতিকুর রহমান জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শুক্রবার অজ্ঞাত ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে ।

এআই 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here